ভারত টিভি ডিজিটাল ডেস্ক : শুক্রবার সকালেই কাঁপল বাংলা। উত্তরবঙ্গের সব জেলাতেই কম্পন অনুভুত। কাঁপল কোলকাতাও। তীব্রতা কতটা? জানুন –
[ আপনার প্রতিষ্ঠান, কর্মসুচীর বিজ্ঞাপন দিন – ভারত টিভি – 03523451247 ]
শুক্রবার সকাল দশটা দশ নাগাদ ভুকম্পন অনুভুত হয় রায়গঞ্জ, বালুরঘাট, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের সর্বত্র। পাশাপাশি রাজধানী কোলকাতাতেও কম্পন অনুভুত হয়। তবে উত্তরের তুলনায় দক্ষিনবঙ্গে কম্পনের তীব্রতা বেশি ছিল বলে জানা গেছে। উৎসস্থল কোথায়?
[ আপনার প্রতিষ্ঠান, কর্মসুচীর বিজ্ঞাপন দিন – ভারত টিভি – 03523451247 ]
জানা গেছে, এই কম্পনের উৎসস্থল বাংলাদেশের ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। কোলকাতা সহ দক্ষিনবঙ্গের কাছাকাছি এলাকা হওয়াতেই দক্ষিনে এই কম্পনের তীব্রতা ছিলো বলে দাবী। রিখটার স্কেলে ৫.২ তীব্রতা ছিলো বলে জানা গেছে। এদিকে এই কম্পন অনুভব হতেই দক্ষিনবঙ্গের একাধিক জেলায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘর ছেড়ে বাইরে বেড়িয়ে আসেন অনেকেই। তবে ভুকম্পন অনুভব হলেই ঘরের নিচে নয় বরং বাইরে খোলা আকাশের নিচে বেড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
