জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস
মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপৎ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
ভারত টিভি ডিজিটালঃ সময়ের বেশ খানিকটা আগেই বাংলায় বর্ষার প্রবেশ ঘটছে বলে ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে। ইতিমধ্যেই প্রাক বর্ষার প্রস্তুতিও শুরু করেছে রাজ্যের সরকার। বর্ষা মোকাবিলায় সমস্ত দফতরকে সতর্ক থাকতে বলা হয়েছে জেলা গুলিকে।
আবহাওয়া দফতর সুত্রের খবর, শুক্র, শনি ও রবিবার বৃষ্টি বাড়বে উত্তরের প্রায় সব জেলায়। মালচা, দুই দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহযোগে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় অতিভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগ থাকবে, আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত উত্তরের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি যেসব এলাকায় হবে সেক্ষেত্রে সাধার মানুষদের বাজ পড়ার হাত থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যাবস্থা রাখার বার্তা দেওয়া হয়েছে। খোলা আকাশের নিচে, নদীর ধারে বা বাজ পড়তে পারে এমন স্থান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।