নয়াদিল্লিঃ পদ্মশ্রী পুরস্কার পেলেন কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘের প্রবীন এই সন্যাসী স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজ নামে পরিচিত। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহন করেন তিনি। স্বভাবতই খুশির আবহ সন্যাসী সমাজেও।
বস্তুত, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে নির্বাচন পর্ব শেষ হতেই এবং দক্ষিনবঙ্গে নির্বাচনী প্রচার চলাকালীনই ভারত সেবাশ্রম সংঘের এই প্রবীন সন্যাসীকে নিয়ে সুর চড়ান খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে বিতর্কের ঝড় ওঠে। রাজনীতির শেকলে জড়িয়ে যান কার্তিক মহারাজও। পরবর্তীতে রাজ্য সরকার এমনকি মুখ্যমন্ত্রীকেও নিশানা করে একাধিকবার সুর চড়িয়েছেন কার্তিক মহারাজও।
এদিকে মাস কয়েক আগেই কার্তিক মহারাজকে পদ্মশ্রী উপাধী দেওয়ার ঘোষনা হয়। এরপর মঙ্গলবার পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন কার্তিক মহারাজ। এই পুরস্কার পেয়ে গর্বিত বলে জানান কার্তিক মহারাজ।
