ভারত টিভিঃ৷ সোমবার সন্ধ্যায় আচমকাই আলোর রেখা দেখে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ সহ আশেপাশের এলাকায়। ড্রোন, নাকি অন্যকিছু? প্রযুক্তির আলোয় ড্রোন বিভ্রান্তি বলছে বিজ্ঞান।
সোমবার সন্ধ্যায়, আকাশে পরপর আলোর সারি দেখতে পাওয়ায়, হৈচৈ পড়ে যায়। ড্রোন নাকি ভিনগ্রহীদের স্পেসশিপ? এমনই নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্রুত।
কিন্তু চলতে থাকা গুঞ্জনকে গুজব প্রমান করে বিজ্ঞান ও প্রযুক্তি। সামাজিক মাধ্যমের পোস্ট থেকে জানা যায়, এটি আসলে স্টারলিংক নামে ইলন মাস্কের সংস্থার স্যাটেলাইট ইন্টারনেটের জন্য ব্যবহৃত উপগ্রহের আলো।
বিজ্ঞান বলছে, স্যাটেলাইট ইন্টারনেটের জন্য ব্যবহৃত উপগ্রহগুলি দিন ও রাতের সন্ধিক্ষনে আকাশে সারিবদ্ধ উজ্জ্বল আলোর মত দৃশ্যমান হয়। যখন মাটিতে সুর্যের আলো না পৌছলেও মহাকাশে সুর্যের আলো ওই উপগ্রহগুলির গায়ে পড়ে প্রতিফলিত হয়। যাকে স্যাটেলাইট ট্রেন বলা হয় প্রযুক্তির ভাষায়। X হ্যান্ডেলে পোস্ট করে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
বস্তুত, স্যাটেলাইট ইন্টারনেট দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে এই স্টারলিংক। সম্প্রতি বাংলাদেশে এই স্টারলিংক এর দ্রুতগামী স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। ভারতেও প্রক্রিয়া চলছে বলেই জানা গেছে।
