ভারত টিভি ডিজিটালঃ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরের সংলগ্ন মাগুরমারি এলাকায় হঠাৎ করেই ঢুকে পড়ে দুটি বন্য হাতি। আচমকা হাতির উপস্থিতি টের পেয়ে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান এবং বনদপ্তরে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের সদস্যরা। পাশাপাশি মরাঘাট ও নাথুয়া রেঞ্জের বনকর্মীরাও সেখানে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতি দুটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বনকর্মীদের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানা গিয়েছে। বনাধিকারিক এবং গ্রামবাসীদের প্রতিক্রিয়াও সংগ্রহ করা হয়েছে।
