নয়াদিল্লিঃ পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যে ভোট ঘোষনা নির্বাচন কমিশনের।
গুজরাট, কেরালা, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গে নির্বাচনের নির্ঘন্ট জারি করল নির্বাচন কমিশন। এই চার রাজ্যের মোট পাঁচ কেন্দ্রে বিধায়ক না থাকায় উপ-নির্বাচন ঘোষনা। ২৫ শে মে জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৯ জুন, ২০২৫ তারিখ হবে নির্বাচন এবং ২৩ জুন হবে গননা।

পশ্চিমবঙ্গের কালিগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যু হওয়ায় সেখানে নির্বাচন হচ্ছে। সেইসঙ্গে গুজরাটের কাদি ও বিশ্বাধর কেন্দ্রে, কেরলের নিলাম্বুর কেন্দ্রে এবং পাঞ্জাবের লুধিয়ানা-পশ্চিম কেন্দ্রে বিধায়কহীন থাকায় এই কেন্দ্র ভোট হবে।

