কালিয়াগঞ্জঃ পরপর বিস্ফোরণ, একের পর এক গ্যাস সিলিন্ডার ফেটেই চলেছে। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় স্থানীয়রা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শেঠ কলোনীর ঘটনায় তীব্র চাঞ্চল্য। যাচ্ছে রায়গঞ্জ থেকেও দমকল বাহিনী। সাহায্য চাওয়া হয়েছে দক্ষিন দিনাজপুর দমকলেরও বলে সুত্রের খবর।
প্রাথমিকভাবে স্থানীয় ও দমকল সুত্রে খবর, মজুদ গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। কালিয়াগঞ্জের দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানো চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জানাগেছে, একের পর গ্যাস সিলিন্ডার ফেটে আগুন আরো ভয়াবহ আকার নিয়েছেন।

জানা গেছে,আগুন নেভানোর জন্য রায়গঞ্জের দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রতিবেশীদের গ্যাস সিলিন্ডার বাড়ি থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকার মানুষজন বাড়িঘর ছেড়ে বাইরে বের হয়ে এসেছেন। গোটা এলাকা জুড়ে চরম আতঙ্ক। কিভাবে এত বিপুল গ্যাস সিলিন্ডার মজুত করা হল এবং ফায়ার সেফটি লাইসেন্স আছে কিনা বা কোনো বৈধ সরকারি অনুমতি আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

