*পথ চলা শুরু করল ইলন মাস্কের স্টারলিঙ্ক। বিদ্যুৎ গতিতে ছুটবে ইন্টারনেট। ছুটবেন নেটিজনেরা।*
ঢাকাঃ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইলন মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ‘স্টারলিংক’। উন্নত বিশ্বের অনেক দেশেই ইতোমধ্যে চালু হওয়া এই পরিষেবা বাংলাদেশেও শুরু হল। এতে ফ্রিল্যান্সিং, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা খাতে বৈপ্লবিক পরিবর্তনের ঘটাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল হচ্ছে।
ইতিমধ্যেই বাংলাদেশ টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার তরফে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমে।
বাংলাদেশ সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের গ্রাহকরা এখন থেকেই অর্ডার করতে পারবেন।
তবে প্রতিবেশী বাংলাদেশে স্টারলিঙ্ক এর ইন্টারনেট চালু হলেও ভারতেও দ্রুত এই পরিষেবা কবে থেকে চালু হবে, তা এখনো নিশ্চিত নয় বলেই জানা গেছে। তবে দ্রুততম ইন্টারনেট পরিষেবা পেতে অনেক ভারতীয় নেটিজনেরাও ইলন মাস্কের স্টারলিঙ্কের পদক্ষেপের দিকে নজর রাখছেন।
