রায়গঞ্জঃ রায়গঞ্জ থানা এলাকার বাসিন্দা এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বাড়িতে একা পেয়ে ওই গৃহবধুকে তারই এক প্রতিবেশী ধর্ষন করে বলে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ ওই গৃহবধূ ও তার পরিবার। ঘটনায় অভিযুক্ত, মানিক দাসের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা মহিলা। প্রতিবেশী ওই ব্যাক্তি তাকে ইতিপূর্বে একাধিকবার শ্লীলতাহানি করে এবং কু প্রস্তাব দিত বলে অভিযোগ। এদিকে গত ১৫ই মে রাতে তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষন করে বলে অভিযোগ। পাশাপাশি কাউকে জানালে স্বামীকে প্রাণে মারার হুমকি দিয়েছিলো বলে অভিযোগ। যে কারনে সে তার স্বামীকেও বলতে ভয় পেয়েছিলো বলে দাবী।
এদিকে রবিবার সকালে বাড়িতে কাজ করার সময় আবারো অভিযুক্ত ওই ব্যাক্তি তাকে গামছা জাতীয় কিছু দিয়ে টেমে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ ওই নির্যাতিতা গৃহবধুর। এরপর বিষয়টি জানাজানি হতেই রায়গঞ্জ থানার দ্বারস্থ হন ওই গৃহবধূ তার স্বামী সহ অন্যান্য প্রতিবেশীরা। ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
