গাইসালঃ এন জি পি মালদা ডিএমইউ ট্রেনে আগুন। ঘটনাটি উত্তর দিনাজপুরের গাইসাল ষ্টেশনের কাছে। ইসলামপুর থেকে দমকলের চারটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ট্রেনে আগুন লাগায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। ট্রেনে আগুন লাগার ঘটনায় ইসলামপুর আলুয়াবাড়ি ষ্টেশনে রাজধানি এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে।
প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে কিশানগঞ্জ থেকে রেলওয়ে সুরক্ষা বাহিনীর আধিকারিকরাও ছুটে আসেন। এক RPF আধিকারিক জানান, যাত্রিরা এবং চালক সহ রেলকর্মীরা সুরক্ষিত আছেন।
তবে ১৯৯৯ সালে গাইসালে ব্রহ্মপুত্র মেইল ও অবোধ-অসম দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে শিউড়ে উঠেছিলো গোটা দেশ সহ গোটা বিশ্ব। আবারো সেই গাইসালে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।