ভারত টিভি ডিজিটালঃ রাজ্যে পালা বদলের পরই সন্দীপ বিশ্বাস ইস্তফা দেন। তার ইস্তফা দেওয়ায় অভিভাবকহীন ছিলো রায়গঞ্জ পুরসভা। নাগরিক পরিষেবা দিতে কার্যত সমস্যায় পড়তে হচ্ছিলো পুর কর্মীদের। বর্তমানে প্রশাসক পদে দায়িত্ব পেলেন মহকুমা শাসক।
রায়গঞ্জের পুর প্রশাসকের দায়িত্বে এবার রায়গঞ্জের মহকুমা শাসক। সোমবারই সন্দীপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহন করে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য পুরো ও নগরোন্নয়ন দফতর। সেই নির্দেশিকায় মহকুমা শাসক তন্ময় ব্যানার্জিকে রায়গঞ্জের পুর প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। মুলত রাজ্যে পালাবদলের পরই গত সপ্তাহে রায়গঞ্জের পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্য পুরো ও নগরোন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে মেইল করেন সদ্য প্রাক্তন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। আর সোমবারই তার সেই ইস্তফা গ্রহন করে রাজ্য সরকার। অন্যদিকে প্রশাসক না থাকায় কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছিলো রায়গঞ্জ পুরসভা। এবারে সেই দুর্দিন কাটবে বলেই আশা করছেন নগরবাসী।
