AVO – প্রয়াত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রথম থেকেই তৃণমুল কংগ্রেসের সংগঠন মজবুত করার পাশাপাশি গুরু দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে বিজেপিতে যোগ দেন। রেল মন্ত্রকের দায়িত্বও সামলেছেন মুকুল বাবু। রাজনীতির চানক্য মুকুল রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ রাজনৈতিক মহলের।
মুকুল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ তৃণমূল কংগ্রেসের। বঙ্গ রাজনীতির নক্ষত্র পতন, দাবী শাসক-বিরোধী সব রাজনৈতিক দলের।
মুকুল রায়ের প্রয়ানে রাজনীতির ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি – তৃণমূল কংগ্রেস।
